গোপন সূত্রে খবর পেয়ে তিন জুয়ারিকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
জানাযায় , বুধবার গভীররাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মৌজমপুরের ইমাম জাগির এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ তিনজন জুয়ারিকে গ্রেফতার করে। ধৃতদের নাম সানাউল সেখ, নাসিম সেখ ও তাহানুর সেখ। কালিয়াচক থানার ইমাম জাগির এলাকায় ধৃতদের বাড়ি। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে নগদ ১৮ হাজার ৫১০ টাকার বোর্ডমানি।
জানা গিয়ছে, এই অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ করে ইট ছুড়ে জুয়ারিরা। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই ঘটনায় ধৃত তিনজন সহ ৩২ জনের নামে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।